স্বপ্নছায়া বন্ধু মহল সংগঠনের আংশিক কমিটি গঠন

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অন্যতম শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’-এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ জুন) সংগঠনের তিন কার্যনির্বাহী সদস্যের যৌথ স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে মোঃ শাকিল হাসান-কে সভাপতি এবং মোঃ সাহাদাত হোসেন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটিতে মোঃ মাসুম লস্কর সাংগঠনিক সম্পাদক এবং মাহিবির ইসলাম বাবু অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ শাকিল হাসান বলেন, “মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনাকে ধারণ করে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। তরুণ সমাজকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি মানবিক ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাবে ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’। এই পথচলায় আমরা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

“সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “স্বপ্ন ছায়া বন্ধুমহলের যাত্রাকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আমি সবার মতামত ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। সংগঠনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দলীয় সমন্বয় বজায় রেখে নতুন নতুন মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে সমাজের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের অন্যতম লক্ষ্য।” তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার দোয়া প্রত্যাশা করেন।

এদিকে নতুন কমিটি গঠনের পর সংগঠনের সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। সদস্যরা আশা প্রকাশ করেন যে, এই নতুন ও গতিশীল নেতৃত্বের হাত ধরে ‘স্বপ্ন ছায়া বন্ধুমহল’ তাদের সমাজসেবামূলক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার মানবিক কাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।