স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বরের ইউনিয়নের জনসাধারণ চলাচলের জন্য নিজ অর্থায়নে কাঠের পুল ও বাশের সাকো নির্মান করে দিলেন মানবিক ব্যাক্তীত্ত ও রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সুলাইমান হক ভুট্টু মাঝি। তার এই কাজে সহযোগিতা করেন বিশিষ্ট ব্যাবসায়ী ওমর ফারুক চাঁদপুরী।
রাজরাজেশ্বর ও তারাবুনিয়া সীমান্ত ঘেসা কুমার বাহাদুর এলাকার গিয়াসউদ্দিন হাওলাদার কান্দীতে বসবাসকারীদে চলাচলের জন্য খালের উপর একটি কাঠেরপুল ও দেওয়ানকান্দী আলমগীর মালের বাড়ির সাথে খালের উপরনএকটি বাশের সাকো নির্মান করে দিয়েছে।মঙ্গলবার ২১ জুলাই বিকালে কাঠের পুলে চলাচলের জন্য রাজরাজেশ্বর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীমহল নিয়ে উদ্বোধন করেন চেয়ারম্যান পদপ্রার্থী সুলাইমান হক ভুট্টু মাঝি।
পায়ে হেটে স্বাভাবিক চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় খুশি এলাকাবাসী। এসময় তাদের মাঝে আনন্দ বিরাজ করতে দেখা যায়। এসময় স্থানীয়রা জানান, আমরা চরাঞ্চলবাসী অনেক অবহেলিত এখানে সরকারের স্বাভাবিক উন্নয়ন হয়না। মানবিক চেয়ারম্যান পদপ্রার্থী ভুট্টু মাঝি এগিয়ে আসায় আমাদের অনেক উপকার হয়েছে।
চেয়ারম্যান পদ্রার্থী ভুট্টু মাঝি বলেন, এই এলাকার মানুষের কথা চিন্তা করে তাদের চলাচলের সুবিধার জন্য কাঠের পুল নির্মান করে দেওয়া হয়েছে। আগামীতে আমি যেন এভাবেই সাধারণ মানুষের পাশে দাড়াতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর মাঝি, সহসভাপতি সুফুয়ান পাটওয়ারী, ইউপি সদস্য আলী আহমেদ বকাউল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান প্রধানিয়া, সাংগঠনিক সম্পাদক মুকবুল দর্জী, সহ-সভাপতি আলমগীর মাল, প্রচার সম্পাদক ফারুক দর্জি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোকন মাঝি, রাসেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিনহাজুল ইসলাম সাদ্দাম বেপারী, ছাত্রদল নেতা মনির দর্জি, আতিক হাসান সিদ্দিক, এই কাজের সার্বিক তত্ত্বাবধায়ন করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার বকাউল নাজিমুদ্দিন হাওলাদার।


