স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর জেলা কারাগারে কয়েদিদেরপ্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে। বিশেষ করে কয়েদিদের মোবাইল সার্ভিসিং, সেলাই মিশিনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে। কয়েদিদের হারমোনিয়াম, তবলা দেওয়া হবে। সমিতি থেকে কারাগারের কয়েদিদের সহায়তা করা হবে। মাদক মামলার আসামি ও কয়েদিদের কাউন্সিলিং করতে হবে। কারাগারে একজন কয়েদি ও দু’জন প্রবেশনারের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাঁদপুর সমাজসেবা অফিসের প্রবেশন কার্যালয়ের প্রবেশন অফিসার আশিকুল ইসলামের পরিচালনায় সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুরুল আমিন বাশীর, জেল সুপার মোঃ জয়নাল আবেদীন ভূঁইঞা, চাঁদপুর সমাজসেবা অফিসার (নিবন্ধন) মোঃ মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম।
এসময় সভায় আরো অংশ নেন, কমিটির আজীবন সদস্য তোফায়েল আহমেদ শেখ, সাধারণ সদস্য সালাহউদ্দিন আহমেদ, মোঃ আজহার মাহমুদ, মোহাম্মদ হাছান বেপারী, আজীবন সদস্য নজরুল ইসলাম স্বপন, সাধারণ সদস্য সাংবাদিক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, সদস্য অ্যাডঃ রফিকুজ্জামান রনি, মাহমুদা খানম, মোঃ ওয়ালিদ হোসেন, বিল্লাল হোসেন, মোঃ আব্দুস সামাদ খান রাজন, সাফায়েত খান রিজন, অ্যাডঃ মোঃ আলম খান মঞ্জু, মোঃ আবু সফিয়ান খন্দকার, সাংবাদিক আলমগীর হোসেন পাটওয়ারী।
২৮তম সাধারণ সভায় সর্বসম্মতভাবে চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি অনুমোদন করা হয়।নতুন কমিটির সভাপতি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, সহ-সভাপতি চাঁদপুর জেলা পিপি, সহ-সভাপতি চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, সহ-সভাপতি চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার, সম্পাদক-সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কার্যালয়ের প্রবেশন অফিসার আশিকুল ইসলাম, সহ-সম্পাদক চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, কোষাধ্যক্ষ-তোফায়েল আহম্মেদ শেখ, নির্বাহী সদস্য মাহমুদা খানম, নজরুল ইসলাম খান স্বপন, অ্যাডভোকেট আলম খান মঞ্জু, সাফায়েত খান রিজন, পি এম বিল্লাল, ওয়ালিদ হোসেন, হাসেম বেপারী প্রমুখ।


