আদর্শ শিশু নিকেতন স্কুলে সনদ ও ক্রেস্ট বিতরণ

হাসান আল মামুন, স্টাফ রিপোর্টার, হাইমচর :
হাইচমচর উপজেলার আদর্শ শিশু নিকেতন স্কুলে ২০২৩ইং শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সনদ পত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ই জুলাই বেলা ১২ টায় আদর্শ শিশু নিকেতন স্কুল হলরুমে স্কুলের অধক্ষ্য এম এ লতিফ এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রিয়াজ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ ফাল্গুনী মজুমদার, সিনিয়র শিক্ষক কাকলি রানী দাস।
এসময় সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, মিজানুর রহমান, রুপালী রানী দাস, সাকিল হাসানসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের মায়েরা উপস্থিত ছিলেন।