হাজীগঞ্জে ডেঙ্গুতে এ্যাম্বুলেন্স চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর মোল্লা বাড়ির বাসিন্দা ও এম্বুলেন্স চালক মোহাম্মদ সোহেল মোল্লা (৩৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল প্রথমে জ্বরে আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একদিন চিকিৎসা প্রদান করেন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ-নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোহেলের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, এলাকাবাসী, পাড়া-প্রতিবেশী এবং এম্বুলেন্স চালক সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।