মতলব উত্তরে বিদ্যুৎস্পৃটে দুই সহোদরের মৃত্যু

সুমন আহমেদ, স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎপৃষ্টে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে সহোদর রাজিব (২৬) ও রুবেল (২৩) নিজ বসতঘরে বিদ্যুৎপৃষ্টে নিহত হয়।

নিহত রাজিব ও রুবেল ছোট হলদিয়া গ্রামের চাঁন মিয়া মেস্তরীর ছেলে।

ফরাজীকান্দি ইউপি সদস্য আবদুল হালিম সরকার বলেন, নিজ বাড়িতে রাজিব ও রুবেল কারেন্টের শটে মৃত্যুবরণ করেছেন।

এ সংবাদ লেখা পর্যন্ত আর কোন তথ্য পাওয়া যায়নি।