স্টাফ রিপোর্টার:
সড়ক ও জনপদ অধিদপ্তরের বন্ধ থাকা টোল আদায় কার্যক্রম রাজস্ব আদায়ের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
গত রবিবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য সওজ এর প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের টোল ও এক্সেল শাখার উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত একটি পত্র প্রেরণ করেন।
পত্রে তিনি উল্লেখ করেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বন্ধ টোল স্থাপনাসমূহ রাজস্ব আদায়ের নিমিত্ত অতিসত্ত্বর চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সার্বিক সহযোগিতা গ্রহণের জন্যও অনুরোধ করা হলো।


