হাসান আল মামুন:
হাইমচর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ছাত্রদলকে ভালোবাসার বিশ্বাসযোগ্য সংগঠন হিসাবে গড়ে তুলতে বিএনপির ৩১ দফা সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবহিত করা হয়।
রবিবার (১০ নভেম্বর) দিনব্যাপী হাইমচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ঘুরে ঘুরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাত্রদল সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাসযোগ্য করতে বিএনপির ৩১ দফা তুলে ধরেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, মাহমুদুল হাসান।
নেতৃবৃন্দরা বলেন, ছাত্রদল সাম্য ও ন্যায় নীতির সংগঠন বিশ্বাসের সংগঠন। সাধারণ শিক্ষাথীদের জ্ঞানের প্রতিবা কে বিকশিত করার জন্য ভালোবাসা ও বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে গড়ে তুলতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে, ছাত্রদলকে ন্যায় নীতির প্রতীক হিসেবে সমাজে পরিলক্ষিত হয় সে ধরনের রাজনীতিতে মনোনিবেশ করতে আমাদের এই উদ্যোগ। রাষ্ট্র কাঠামো মেরামত করতে বিএনপির দেওয়া ৩১ দফা বাস্তবায়ন হলে সাধারণ মানুষ অধিকার ফিরে পাবে।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদলের ইকবাল বাঙালী, সবুজ ভূঁইয়া, সিজান শেখ, হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন, মালেক রুমি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল যুগ্ন আহবায়ক ওমর ফারুক, চাঁদপুর পৌর ছাত্রদল প্রচার সম্পাদক ফরহাদুল ইসলাম মুন্না সহ প্রমুখ।


