পালাখাল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মো. মাসুদ রানা:

শিক্ষার মান উন্নয়ন, ঝড়ে পড়া ও বাল্য বিবাহ রোধ কল্পে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।

এসময় বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ইয়ার আহমেদ মজুমদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য সিহাদ হোসেন সাগর, ম্যানেজিং কমিটির সদস্য মাহবুব আলম, বিল্লাল হোসেন বিদ্যালয়ের দাতা সদস্য ডাক্তার স্বাধীন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কবির হোসেন, চাঁদপুর জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান, পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একইদিনে প্রধান অতিথি পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনিকক্ষ পাঠদান পরিদর্শন করেন।