কচুয়ায় গুনীজন সংবর্ধনা

মো. মাসুদ রানা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ-২০২০ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান, গুনীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে সাচার কলাকোপা পার্কে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমেস্ট্রি বিভাগের প্রফেসর ড. মো. শাহ এমরান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ-২০২০ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বিআরবি কেবলস এর ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে  অনুষ্ঠানটি উদ্বোধক ছিলেন, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

এসময় সাংবাদিক, শিক্ষক  ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের  সনদ, ক্রেস্ট ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ।
কচুয়া উপজেলা পরিবারের টিম মেম্বার সাইফুল ইসলাম তালুকদার রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের নোয়াখালীর সিনিয়র এএসপি মো. নবীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, পিজি হাসপাতালের রেন্ট কালেক্টর ইনচার্জ সাজেদুল হাসান কামাল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল, উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জর আহমেদ সেলিম, সাচার রেনেসা হাসপাতালের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার, মেধা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক বাহাউদ্দিন ভূঁইয়া ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল খালেক সহ আরো অনেকে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।