কচুয়ায় নুরুল হক হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মো. মাসুদ মিয়া:
চাঁদপুরের কচুয়ার বিতারা গ্রামের অধিবাসী নিরীহ নুরুল হক হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বিকালে বিতারা স্থানীয় একটি মার্কেট এলাকায় ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে কয়েক শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে একই এলাকার শুক্কর আলী,জাহাঙ্গীর আলম ও জালাল মুঠোফোনে ডেকে নিয়ে শনিবার রাতে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাসিঁর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী জাহানারা বেগম,ছেলে জহিরুল ইসলাম,বোন রাশিদা, তাসলিমা, জুলেখা বেগম,ভাই মহসিন হোসেন ও খলিলুর রহমান প্রমুখ।
এসময় স্থানীয় অধিবাসী সাদ্দাম হোসেন,আক্তার বেপারী ও মোজাম্মেল হোসেন সহ কয়েক শতাধিক নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় বিতারা গ্রামের খলিফা বাড়ির অধিবাসী  সুলতান মিয়ার ছেলে নিরীহ নুরুল হক কে মুঠোফোনে একই গ্রামের শুক্কর আলী,জালাল মিয়া ও জাহাঙ্গীর ডেকে নিয়ে যায়। বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জালাল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্কর আলী ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি স্থানীয় এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবারের।