হাইমচর প্রতিনিধি:
হাইমচরে উত্তর আলগী ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বানিজ্যের অভিযোগে ইউনিয়ন ভূমি অফিস সহকারী সজীবকে মতলব উত্তর ভূমি অফিসে বদলি করা হয়েছে। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
জানাজায়, গত ২৯ এপ্রিল কমলাপুর গ্রামের
মামুন ছৈয়ালের কমলাপুর মৌজায় ১২৬ শতাংশ জমির খাজনা কাটতে ভূমি অফিস সহকারী সজীব ২৫ হাজার টাকার ঘুষ বানিজ্য করেন। একই এলাকার আব্দুর রাজ্জাক পাটওয়ারীর কাছ থেকেও ৬১০ টাকার খাজনায় ৩০ হাজার টাকা নেয়া হয়। বিষয়টি জসনাজানি হলে স্থানীয় লোকজন ভূমি অফিসে জড়ো হলে তিনি ৩০ হাজার টাকার মাধ্যমে স্থানীয় লোকজনদের ম্যানেজ করেন। পরবর্তীতে স্থানীয় সংবাদকর্মীরা ভূমি অফিসে গেলে সজীব তার তহসিলদারের অনুপস্থিতিতে সকল দায় তহসিলদারের ওপর চাপিয়ে দেন। ঘুষ বানিজ্যের সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে প্রাথমিক ভাবে অফিস সহকারী সজীব ঘুষ বানিজ্যের সাথে জড়িত থাকায় তাকে মতলব উত্তর ভূমি অফিসে বদলি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা জানান, প্রাথমিক তদন্তের মাধ্যমে অফিস সহকারী সজীব ঘুষ বানিজ্যের সাথে জড়িত থাকায় তাকে মতলব উত্তর ভূমি অফিসে বদলি করা হয়েছে। তহসিলদার ওয়াকিল এ অনিয়মের সাথে জড়িত কিনা তা তদন্ত চলমান রয়েছে। সে অপরাধী প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।


