ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় মাসিক আলোচনা সভা পুরস্কার বিতরণ করা হয়েছে।
২ আগষ্ট (শনিবার) সকালে মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মো. আজাদ হোসেনের সঞ্চালনায় ও মাদ্রাসার সভাপতি হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্ত রাখেন জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম মাদ্রাসার সিনিয়র মোহাদ্দিস ও বেফাক বোর্ডের ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আবু মুসা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকার, সহ-সভাপতি সাইফুল ইসলাম ফারভেজ,
এসময় বক্তারা বলেন, যারা পড়াশুনায় ও প্রতিনিয়ত ক্লাশে উপস্থিত থাকবে তাদের জন্য আগামিতে আরো ভালো পুরস্কার থাকবে। আজকে যারা পুরস্কৃত হয়েছে তারা আগামিতে আরো ভালো করার চেষ্টা করবা। আর যারা পুরস্কৃত হওনাই তারা ক্লাশে ও বাড়িতে পড়াশোনায় আরো মনযোগ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা নুরালম, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী হারুন খান, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন তুহিন, অন্যান্য শিক্ষক শিক্ষার্থী।


