২য় পর্বের ছয়টি বইয়ের মধ্যে চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের ‘চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য’ নিয়ে চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান, সাংবাদিক ও লেখক গাজী মুনছুর আজিজের ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’ নিয়ে লেখক ও আবৃত্তি শিল্পী: রাজিব কুমার দাস, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের ‘চিত্রকলার জগৎ নিয়ে লেখক ও সাংবাদিক: নুরুল ইসলাম ফরহাদ, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান রানার ‘এই জনমে’ নিয়ে লেখক ও সাংবাদিক আবদুল গনি, কবি দেওয়ান মাসুদুর রহমানের ‘কৃষ্ণচূড়া মোড়’ নিয়ে কবি ও সাংবাদিক মনিরুজ্জামান বাবলু এবং লেখক ও সাংবাদিক আরিফুল ইসলাম শান্তের মৌন বৃক্ষের রাত্রিদিন নিয়ে কবি ও সংগঠক: সুমন কুমার দত্ত আলোচনা করবেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আপন সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান। আমন্ত্রিত অতিথি এবং লেখক সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আল-আমিন।
আলোচকরা বলেন, চাঁদপুরের লেখকদের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। প্রতিবছর জাতীয় বইমেলায় চাঁদপুরের অসংখ্য লেখকের বই প্রকাশিত হয়ে আসছে। এই বইগুলো থেকে নির্বাচিত কিছু বই নিয়ে সাহিত্য মঞ্চ পাঠ পর্যালোচনার আয়োজন করেছে। আমরা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এ ধরনের আয়োজন লেখক পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। পাঠক বই পাঠে আগ্রহী হবে।
পাঠ পর্যালোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন সাহিত্য মঞ্চের যুগ্ম সম্পাদক সামিয়া আলম ও সদস্য সামিরা মেহনাজ নুসরাত। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-কমিটি আহ্বায়ক মুহাম্মদ হানিফ ও সদস্য সচিব ইয়াসিন দেওয়ান।


