ফারাবী খান:
ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর (পঃ) ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ও ধানের শীর্ষ সমর্থনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে সুবিদপুর পূর্ব ইউনিয়নের মুন্সি কাড়িতে উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির নেতা হানিফ মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আসনের বিএনপির মনোনীতি এমপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
এসময় তিনি বলেন, যারা বিএনপির বিরুদ্ধে কাজ করে, যাদের নিয়ে আমার কাজ না, তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করবো, এখন আমরা তাদের নিয়ে কথা বলার সময় না। এখন আমাদের সময় শহীদ জিয়ার কথা বলা, বেগম জিয়ার কথা বলা, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে তারা মানুষের কাছে যেতে পারে ধানের শীষে ভোটদানের জন্য আহ্বান জানাতে পারে। ১৭ বছরের নিপীড়ন নির্যাতন থেকে মুক্তি পাওয়া জনগণ, আবারও সেখানে ফিরে যেতে চায় না। ধানের শীষে ভোট দানের মাধ্যমে সেই সমর্থন ব্যক্ত করা হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, ঢাকা উত্তর মহানগ বিএনপির নেতা ইসমাইল হোসেন খোকন,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সৌদি আরব চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শরিফ খান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু , জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, বালিথুবা পশ্চিম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী,সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, পৌর যুবদল নেতা শাওন পাঠান। ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।


