স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
চাঁদপুরে শহরের একটি আবাসিক হোটেলে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিনগত রাত ৪টায় তাদেরকে শহরের ষোলঘর বিটি রোডস্থ আবাসিক হোটেল থেকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে জুয়া আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলো: মাহাবুব রহমান (৩২), রাসেল বকশী (৩৪), মহিউদ্দিন হাওলাদার (৩৪), মোতাহার সর্দার (৪৫), আল-আমিন (২৮), আইয়ুব আলী (৪২), ওসমান গনি (৩৫)। তারা সকলে ভোলা জেলার বাসিন্দা।
চাঁদপুর সদর মডেল থানার এসআই নয়ন আর্চায্য বলেন, শহরের ষোলঘর বিটি রোডের একটি আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় তাস খেলারত অবস্থায় তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়। এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মোঃ মুহসীন আলম বলেন, জুয়া আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


