স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের আঙ্গীনায় ব্রাকের দেওয়া গাছের চারা রোপন করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, সহকারী শিক্ষক মোঃ আব্দুল করিম, সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নান, সহকারী শিক্ষক মোঃ আহসান উদ্দিন, নিতাই চন্দ্র দে, সৈকত খান, লক্ষীরানী দাস, সাধনা রানী দাসসহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ বলেন বর্ষা মৌসুম হচ্ছে গাছ লাাগানোর উপযুক্ত সময়। এ সময় বেশি বেশি করে গাছ লাগাতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের তিনি উৎসাহ প্রধান করেন। এনজিও সংস্থা ব্রাক তাদের বিদ্যালয়ে গাছ দেওয়াতে তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে ব্রাকের প্রতি ধন্যবদা জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


