কচুয়ায় চেয়ারম্যান হলেন মাহবুব

স্টাফ রিপোর্টার, কচুয়া:

 

কচুয়ায় প্রভাবশালী প্রার্থীদের হারিয়ে জয়ের বন্দরে পৌছেছেন মাহবুব আলম। অর্থাৎ আগামী পাঁচ বছরের জন্য কচুয়া উপজেলা পরিষদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। তিনি টেলিফোন প্রতীক নিয়ে ৩৪ হাজার ৪৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান কাপ-পিরিচ পেয়েছেন ২৭ হাজার ৫৮৪ ভোট।

এছাড়া গোড়া প্রতিকে সোহরাব হোসেন সোহাগ পেয়েছেন ২০হাজার ৮শ ৮২,  সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী দেয়াত কলম প্রতীকে পেয়েছেন  ৮হাজার ১শ ৪০ ভোট, আওয়ামীলীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন আনারস প্রতীকে পেয়েছেন ৯হাজার ৯শ ৭২। আর  মোঃ মাইনুদ্দিন নামে এক প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন  ২হাজার ৫৯ ভোট।

এদিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন  মোঃ শাহ জালাল। তার নিকটতমপ্রতিদ্বন্দ্বিকে মাত্র ২হাজার ১২ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। শাহ জালাল  ৪৪হাজার ৮শ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতমপ্রতিদ্বন্দ্বি মোহাম্মদ রাকিবুল হাসান পেয়েছেন ৪২হাজার ৮শ ৮৭ ভোট। আর ১৪হাজার ৮শ ৮৪ ভোট পেয়ে চশমা প্রতিক নিয়ে সৈয়দ আঃ জব্বার বাহার হয়েছেন তৃতীয়।

অপরদিকে  ছয়জন প্রার্থীকে হারিয়ে জয়ের বন্দরে পৌছেছেন ফুটবল প্রতীক নিয়ে জোৎস্না আক্তার। তিনি মোট ভোট পেয়েছেন ২৭হাজার ২শ ২৬ ভোট।