হাজীগঞ্জে বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

স্টাফ রিপোর্টার

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাই সাইকেল ও মোটরসাইকেলের মুখমুখি সংর্ঘষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল অনুমানিক সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বেপরোয়া গতীতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল মকুন্দশার গ্রামের ( প্রধানিয়া বাড়ির)বাবুল প্রধানিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২২)। অপর দিকে বিপরীত দিক থেকে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিংগা ভাঙা এলাকার (হাইদার আলী বেপারী বাড়ির) তরিকুল ইসলাম (৩৬)। তাদের দু গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে তরিকুল ইসলামের।

স্থানীয়রা তরিকুল ইসলাম কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সকাল সোয়া ১১ টায় নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তরিকুল ইসলামকে মৃত ঘোষণা করে।