হাসান আল মামুন:
হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বোরহান নামে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
তার বাবার নাম মৃত মোঃ কলিম গাজী, তিন ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
পারিবারিক সুত্রে জানাযায়, আজ দুপুরে জুমার নামাজ শেষে বাড়িতে খাওয়া দাওয়া করার পর পালিত ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে বাড়ির পাশেই পানের বরজের কাছে কাঠাল গাছে উঠেন, কাঠাল গাছের পাশে ছিল কারেন্টের লাইন, কারেন্টের লাইনের উপর ছিল কাড়াল কাছ, ডাল কাটার সাথে সাথে কারেন্টের লাইনে গিয়ে পড়ে কাঠালের ডাল, সাথেসাথেই পুরো গাছ কারেন্ট হয়ে যায় এবং গাছে আগুন ধরে যায়। একপর্যায়ে মাটিতে পড়ে যায়, খবর পেয়ে বাড়ির লোকজন দ্রুত হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য রত ডাক্তার মৃত ঘোষণা করে।
মৃত বোরহান গাজীর স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার তিনটি মেয়ে দুই মেয়েকে বিয়ে দিয়েছি, ছোট মেয়ের বয়স তিন বছর হবে, আমার একটা ছেলেও নাই, পরিবারের একমাত্র উপার্জক হিসেবে তিনিই ছিলেন, এখন আমার কি হবে? স্বামী হারানোর শোক আমি সইবো কিভাবে? ।


