রাজনীতির জন্য নয়, ফাঁসির জন্য দেশে আনতে হবে

মো. মাসুদ রানা:

খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনো রাজনীতি করার সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়েছে তবুও তোমাকে এদেশের জনগন ধরে আনবে রাজনীতি করার জন্য নয়, ফাঁসির বিচার নিশ্চিত করার জন্য।

জুলাই-আগষ্টের বিপ্লবকে যারা সহ্য করতে পারছে না, সরকারের গুরুত্বপূর্ন চেয়ারে বসে আছেন তাদেরকে চিহ্নিত করা হোক। তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। তিনি আরো বলেন, আগামী দিনে এ সমাজে কোরআনের শাসন বাস্তবায়নের জন্য মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌছে দিয়ে আগামী দিনের কোরআনকে সংসদে পাঠিয়ে খুনের বদলা নিব। তাই সমৃদ্ধিশালী সমাজ গঠনে জামায়াত ইসলামী দলকে প্রয়োজন। কচুয়া উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজনে আল ফাতেহা মাদ্রাসায় মাঠে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার নৃশংসতায় দেশ ব্যাপী হত্যাযোগ্য শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর এডভোকেট আবু তাহের মেসবাহের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক হাফেজ দেলোয়ার হোসেন, পৌর আমীর আমিনুল হক আজহারী প্রমুখ।

এসময় শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মফিজুর রহমান, সদস্য মাওলানা মহসিন উদ্দিন ইকবাল, কড়ইয়া ইউনিয়নের আমীর হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা মনির হোসেন সাঈদী,আল ফাতেহা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, পালাখাল মডেল ইউনিয়নের আমীর জসিম উদ্দিন, কচুয়া উত্তর ইউনিয়নের সভাপতি এমদাদ উল্যাহ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।