জেলা মৎস্য কর্মকর্তার অভিযান

সুমন আহমেদ:

মতলব উত্তরের মেঘনা নদীতে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশেষ কম্বিং অপারেশন চালিয়েছে ২৫ টি চায়না দুয়ারী জাল এবং ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে।

সোমবার (২৭ জানুয়ারী) রাতে উপজেলার মেঘনা নদীর দশানী, বাহাদুরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। অভিযানে সহায়তা করেন মতলব উত্তর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফোর্স।

অভিযান সূত্রে জানা যায় যে, মেঘনা ধনাগোদা নদীসহ বিভিন্ন জলসীমা থেকে কিছুসংখ্যক সংঘবদ্ধ অসাধু জেলের দল নির্বিচারে অবৈধ চায়না দুয়ারী জাল দেশিয় মাছ এবং কারেন্ট জালে জাটকা নিধনে মেতে উঠেছে। চায়না দুয়ারী জালে ক্ষতিকর এ সমস্ত জালের মাধ্যমে দেশি প্রজাতির মাছের বংশবিস্তার হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন অন্যান্য সচেতন জেলে সম্প্রদায় ও সাধারণ মানুষ।