দক্ষিনপাড়া যুব মানবকল্যাণের উদ্যোগ ইফতার সামগ্র বিতরণ

মো. মাসুদ রানা:

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল দক্ষিনপাড়া যুব মানবকল্যান সংগঠনের উদ্যোগে গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে পালাখাল দক্ষিনপাড়া এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ করে প্রবাসী, চাকরিজীবী ও সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছেন এ সংগঠনের সদস্যরা। এসময় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মিয়াজী, জাহাঙ্গীর আলম প্রধান, আজহারুল ইসলাম মিয়াজী, কামাল হোসেন ও আশিকুর রহমান।

সংগঠনের সভাপতি মেহেদী হাসান অভির সভাপতিত্বে এসময় বিশিষ্ট ব্যাংকার নজরুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাসেল আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, অর্থ সম্পাদক শাহাবুদ্দিন সোহাগ, নাহিদ ও ইয়াছিন সহ আরো অনেকে। এসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।