ফারাবী খান:
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা, মসজিদ, ধর্মীয় উপাসনালয়, স্কুল, প্রতিবন্ধি, শিক্ষার্থী, অসহায়, দুস্থদেরসহ সমাজের বিভিন্ন স্থানে অবদান রাখছেন মুকবুল স্মৃতি সংসদ।
এরই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সংগঠনটি।
২৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে সংগঠনের সংগঠনের পক্ষথেকে ঈদ উপহার তুলে দেন, সংগঠনেন সদস্য রাসেল হাসান, আল আমিন মোল্লা, মো. গিয়াস উদ্দিন, মো. জহিরুল ইসলাম মিজি, মো: মনির হোসেন, সাংবাদিক এফ এ মানিক, জসিম উদ্দিন, মমিন হোসেনসহ অন্যান্যরা।
এ সময় তারা বলেন, বর্তমান সময়ে প্রত্যেক রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো তাদের সদস্যদের মাঝে ঈদ-উল ফিতরের উপহার সামগ্রী বিতরণে ব্যস্ত। ঠিক সে সময়েই মুকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা লায়ন ফখরুল আহমেদ ফয়সালের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ঈদ শুভেচ্ছা ও ঈদ উপহার বিতরণ করে।
এর আগে সংগঠনটির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতারির আয়োজন করা হয়।


