চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের বাখরপুর ১ নং ওয়ার্ডে নিজ বাড়িতে বাবার কবর দেখতে আসেন। বুধবার ৯ এপ্রিল সকাল ১০ টায় বাড়ির পাশে পুকুড়ে গোসল করতে ২ ছেলেকে নিয়ে যান মা খাদিজা বেগম। বড় ছেলে আবু বক্করকে গোসল করার এক পর্যায়ে ছোট ছেলে ওমর পানিতে লাফ দেয়। চোখের সামনে সন্তানকে তলিয়ে যেতে দেখে মা নিজেই ছেলেকে উদ্ধার করতে পানিতে নেমে যান। পিছন দিয়ে বড় ছেলে আবু বক্কর ও পানিতে নামেন সে চিৎকার দিলে মানুষ ছুটে আসেন।
এমন হৃদয়বিদারক দৃশ্য বর্ণনা দিতে গিয়ে প্রতিবেশী শাহ আলম জানান, আমি পাশেই একটি খেতে কৃষি কাজ করার সময় ডাক চিৎকার শুনে ছুটে এসে এক ছেলেকে উদ্ধার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছোট ভাই ও মাকে উদ্ধার করি।
প্রতিবেশিরা খাদিজা বেগম ও ছেলে ওমর কে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। মা সন্তানের এমন করুন মৃত্যুর খবর শুনে এলাকাবাসী ছুটে আসেন।
খাদিজার মা মাকসুদা বেগম জানা মেয়ে তার স্বামি ও তিন সন্তান ও নিয়ে ঢাকার কামরাঙ্গীরচরে বসবাস করেতেন গত দুই দিন পূর্বে তার বাবার কবর দেখতে বাড়িতে আসেন।
ক্যাপশম- এই পুকুরে ডুবে খাদিজা বেগম (৩২) ও ছেলে ওমর(৪) এর মৃত্যু হন।


