ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন শুক্রবার বিকালে ৭নং ওয়ার্ডের দায়ছারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ফারভেজের ব্যবস্থাপনায়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়াজী, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরিফ মোহাম্মদ ইউনুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউ-মার্কেব থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, আবু জাফর মোহাম্মদ খসরু মোল্লা, নজরুল ইসলাম নজু, আব্দুল খালেক পাটওয়ারী, বিএনপির নেতা জাপর খান, মোস্তফা কামাল সবুজ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মো. নয়নসহ ইউনিয়ন বিএনপি নেতাকর্মীগণ, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, ওয়ার্ড বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


