ফারাবী খান:
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় ফরিদগঞ্জ বাস-স্ট্যান্ডে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মঞ্জিল হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ এম.এ হান্নান।
এসময় তিনি বলেন, আপনারা জানেন আজ ৭ই নভেম্বর, সিপাহী জনতার বিপ্লব দিবস। ১৯৭৫ সালে এই দিনে সাবেক রাষ্টপ্রতি জিয়াউর রহমানকে সিপাহী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এনেছিলো জনগন, ঠিক এর বিপরীতে ২০২৫ সালের ৫ই আগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করছে। আজও ছাত্র জনতা আমার সাথে আছেন, কেন আছেন তা আমি জানি, তার কারন দুর্দিনে আমি আপনাদের সাথে ছিলাম, ২০০৮ সালে এবং ১৮ সালে আমারন নমিনেশন চিন্তাই হওয়ার পরেও আমি দলের বিরুদ্ধে জাইনি, আপনাদের ছেড়ে জাইনি, আজও আপনাদের ছেড়ে জাবো না। আমি বিশ্বাস করি, দল চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ক্ষেত্রর বিবেচনা করবে, ফরিদগঞ্জের জনগণের কথা শুনবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরিফ মোঃ ইউনুস, মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন মঞ্জিল, ডা: আবুল কালাম আজাদ, আবু জাপর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাবেক কাউন্সিলর জাকির হোসেন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগি সংগঠের নের্তৃবৃন্দগণ।


