স্টাফ রির্পোটার:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক মো. ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ আয়াত আলী ভূঁইয়া।
প্রধান অতিথি বলেন, পরীক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অর্জিত শিক্ষা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উপজেলা যুবদলের সদস্য নুরুল আজম সোহাগ ও শাহজালাল মানিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন, সুচিপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, অভিভাবক সদস্য মো. তফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর বেপারী এবং সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন হাবিবা আক্তার ও ডালিয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজির আহমেদ, শিক্ষক প্রতিনিধি সুচিপাড়া ডিগ্রি কলেজের সরকারি অধ্যাপক মো. আব্দুল কাদের, সাবেক ইউপি সচিব মো. আব্দুল মান্নান, কলেজের প্রভাষক মোহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মাহাবুবুর রহমান সেলিম, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ আবু ইউসুফ বাবুল, ইউপি সদস্য হাতেম আলী, ইব্রাহিম মোল্লা বাবলু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফাহাদ পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, মো. শাহ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আবু ইউসুফ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন।


