হাসান আল মামুন , স্টাফ রিপোর্টার, হাইমচর :
হাইমচর মেহেদি হাসান নামের এক যুবককে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে হাইমচর থানা পুলিশ।
চরভৈরবী ইউনিয়নের জালিয়ার চর গ্রামের নাছির চৌকিদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আটক চাঁদপুর আদালতে প্রেরণ করেহাইমচর থানার পুলিশ।
এসআই সঞ্জিত কুমার রায় জানান, চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন খবরে রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে মেহেদী হাসান চৌকিদারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
মাদক ব্যাবসায়ী মেহেদী হাসানকে আটক করে ৩/ তারিখ ৬/৭ই মামলা রুজু করে চাঁদপুর আদালতে পেরন করেন।


