মোঃ ফাহাদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ চাঁদপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। শনিবার (২ মে ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাইল পাটোয়ারী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শেখ মোহাম্মদ হাবিবকে।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন— মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোহাম্মদ আলম বাহাদুর, মো. জুয়েল রানা তালুকদার, মো. ইদ্রিস আলী মুনা, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বাবর, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব এবং মো. শাহাদাত হোসেন পিয়াস।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিয়াউর রহমান সোহাগ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।


