চাঁদপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা

স্টাফ রির্পোটার:

ভগবান পরমেশ্বর শ্রীশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় শহরের নতুনবাজারস্থ শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। পরে বিকেলে শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কার্তিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল সাহা, সহ-সভাপতি দুলাল হালদার, যুগ্ম সম্পাদক টুটন বণিক, খোকন সাহা ও বিপ্লব দাস কুট্টি।

এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মানিক সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য মিন্টু ঘোষ। প্র্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক শ্যামল দাস ও সদস্য সচিব এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক বলাই সরকারসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং শ্রীশ্রীকৃষ্ণের জীবনাদর্শ সম্পর্কে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।