কচুয়ায় বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামে ইমাম হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। গত (২০ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে বাড়ি যাওয়ার পথে রাস্তার থেকে উঠিয়ে নিয়ে মারধর করলে ২১ আগস্ট শুক্রবার মুমূর্ষু অবস্থায় ঢাকা হসপিটাল নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, নিহত ইমাম হোসেন বৃহস্পতিবার বিকেলে মিয়ার বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিদেশের টাকার লেনদেনের বিষয় নিয়ে রাস্তার উপর থেকে একদল উশৃংখল যুবক জোরপূর্বকভাবে অটোরিকশা উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী বরুড়া উপজেলার কৃষ্ণপুর ও বটতলী এলাকায় নিয়ে আটকিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর ও বেদারক মারধর করেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে রেফার করেন। ইমাম হোসেনের অবস্থা অবনতি দেখলে পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহতের পরিবার জানান, বরুড়া উপজেলার কৃষ্ণপুর ও বটতলীর গ্রামের দুলাল পাটোয়ারির ছেলে মহিন উদ্দিন, আব্দুল হাকিমের ছেলে আবুল হোসেন রবি, রুস্তম আলী পাটোয়ারির ছেলে দুলাল পাটোয়ারী ও আলী হোসেনের ছেলে মাসুদ দলবদ্ধ হয়ে ইমাম হোসেনকে রাস্তার থেকে তুলে নিয়ে আটকিয়ে মারধর করেন। এই হত্যাকাণ্ড তারাই করেছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, ইমাম হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে মামলা দায়ের করলে পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।