স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে মো. সাকিব পাটোয়ারী (২৮) নামে এক যুবককে মাদক সেবানের দায়ে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহরাস্তি পৌর এলাকায় শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে পূর্ব উপলতা গ্রামের সেলিম পাটোয়ারীর ছেলে মো. সাকিব পাটোয়ারীকে আটক করা হয়।
পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদক সেবনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।
এ সময় এলাকাবাসীকে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


