সুমন আহমেদ:
মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে থানা প্রাঙ্গণে এ সভা আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল বাশার।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সাহার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার দেওয়ান, বিএনপি নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আমিন স্বপন, ইসলামী আন্দোলনের নেতা ডালিম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, সোয়েব আহমেদ, ইঞ্জি. সফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদ নেতা কাউছার আহমেদ, যুব অধিকার পরিষদ নেতা ইসমাইল হোসেন সুমন, মো. আনিসুজ্জামান, মাহবুব সরকার প্রমুখ।
সভায় মাদক নির্মুল, ইভটিজিং প্রতিরোধ, অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং ও অন্যান্য আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন এএসপি সুদীপ্ত রায়।


