ফরক্কাবাদ কলেজের প্রভাষক জাহাঙ্গীর চূড়ান্তভাবে বরখাস্ত

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (সাময়িক বরখাস্তকৃত) প্রভাষক মো. জাহাঙ্গীর হোসাইন-কে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে মো. জাহাঙ্গীর হোসাইনের চূড়ান্ত বরখাস্তের অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, চূড়ান্ত বরখাস্ত কার্যকর হওয়ায় তিনি আর ফরক্কাবাদ কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করবেন না।

এ বিষয়ে কলেজ সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।